1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায়

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫১ বার

মাগুরা শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর – ডুমাইন ঘাটে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে বালুর ব্যবসা পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

 

 

২৯ আগষ্ট শনিবার বেলা ১১টায় কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দাদের  অভিযোগের ভিত্তিতে কমলাপুর -ডুমাইন ঘাটে অভিযান পরিচালনা করা হয়।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল ইসলাম সরোজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত  করে মোবাইল কোর্টের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনে  মোঃ জামাল খান, পিতা মৃত ছানা খান,গ্রাম -কমলাপুর -কে -২০০০০/-(বিশ হাজার টাকা)  জরিমানা আদায় করেন ও দুদিনের মধ্যে  বালু সরিয়ে নিতে মৌখিক ভাবে নির্দেশ দেন।

 

 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন ধরে মোঃ জামাল খান ঘাটে চলাচলের  জায়গা দখল করে মোঃ মাহমুদ,পিতা নান্নু মিয়া, গ্রাম নাকোল এর কাছে লিজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

 

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আয়ুব হোসেন খান,নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল মালেক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ,উপস্থিত ছিলেন  মাহবুবুর রহমান ,আসলাম হোসেন,আজাদ বিশ্বাস, মোঃ মসলেম বিশ্বাস,মোহাম্মদ আলী, মোঃ দুলাল বিশ্বাস, তপন বিশ্বাস, মোঃ তুহিন খান, মোঃ মিজান মোল্লা, মোঃ শহর আলী, মোঃ জাহাঙ্গীর খান, মোঃ তাহসিন বিশ্বাস, ঘাটের মাঝি দুলাল শেখসহ গ্রামের গর্ণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net