1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার

মাগুরা শ্রীপুরের আমলসার ইউনিয়নে মাদিয়াপাড়া গ্রামে একটি ৩ বছরের শিশু সড়ক দূর্ঘনায নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ, বয়স-৩ বছর ১মাস। নিহত শিশুটি ঝিনেদা জেলার শৈলকূপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের কবীর মন্ডলের পুত্র। তার নানার নাম আকমল শেখ,গ্রাম- মাদিয়াপাড়া,আমলসার,শ্রীপুর- মাগুরা। নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায় শিশুটির তিন মাস বয়সে তার পিতা মাতার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকেই সে মায়ের সাথে নানা বাড়ি মাদিয়াপাড়াতেই বসবাস করে আসছে।

 

২৯আগষ্ট শনিবার বিকালে শিশুটি রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় বদনপুরের দিক হতে একটি ইট টানা খালি লাটা হাম্বার শ্রীপুরে দিকে ছুটে আসছিল। হঠাৎ শিশুটি রাস্তার দিকে ছুটি আসতেই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

এলাকাবাসী লাটা হাম্বারটিকে ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালিনগর বাজার পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। গাড়িতে থাকা দুই জন পালিয়ে যেতে সক্ষম হলোও একজন দৌড়িয়ে পাশে আসাদুজ্জামানের বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। এলাকাবাসী বাড়িটি ঘিরে রাখে। পরে শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এস,আই তৌহিদুর রহমানে নেতৃত্বে ও উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোর সহযোগিতায় ড্রাইভারকে থানাতে আনা হয়। ড্রাইভারের নাম-বিপুল -(২৫),পিতার নাম-লাভলু শেখ,গ্রাম -রায়নগর, শ্রীপুর -মাগুরা। পালিয়ে যাওয়া দুজনের নাম পরান ও স্বজল গ্রাম -নাকোল, শ্রীপুর-মাগুরা।আটকৃত ড্রাইভার বিপুল শেখে দাবি হেলপার পরান গাড়িটি চালাচ্ছিল।

 

এলাকাবাসীর দাবি ঘটনার সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করা। শ্রীপুর থানা পুলিশ জানায় মামলা প্রক্রিয়াধীন।

 

শিশু মহম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net