1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার

মাগুরায় উৎসবমুখর পরিবেশে  মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হয় প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সের সাথে  যুক্ত হয়ে  এ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ উপলক্ষে ২৭ আগস্ট  বৃহস্পতিবার সকালে  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়। এ সময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ কামরুল হাসান, মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  মহসিন উদ্দিন ফকির, মাগুরা মেডিকেল কলেজের  বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল্লাহেল কাফি, মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক  ডাক্তার আব্দুল হাইসহ কলেজের শিক্ষকগন ও শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

 

বেলুন উড়ানোর শেষে  শিক্ষার্থীরা নানা সাজে সজ্জিত হয়ে ভু ভু বাঁশি নিয়ে অংশ নেয় বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রায়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি মাগুরা সদর হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।  শোভাযাত্রার পর মাগুরা মেডিকেল কলেজের হল রুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আড্ডায় মিলিত হয়।

 

বিকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে  মাগুরা মেডিকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ কামরুল হাসান সাংবাদিকদের জানান, মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। একে একে হাটি হাটি পা পা করে মাগুরা মেডিকেল কলেজ সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণ করলো। সপ্তম বছর পেরিয়ে গেলেও মাগুরা মেডিকেল কলেজ এখনো পায়নি তার নিজস্ব ক্যাম্পাস। শিক্ষক সংকট থাকলেও মাগুরা মেডিকেল কলেজ  ৭ বছরে খুলনা ও রাজশাহী বিভাগের ২৬টি  মেডিকেল কলেজের পরীক্ষার ফলাফলে  পরপর চারবার প্রথম স্থান ধরে রেখেছে ।  তাছাড়া অত্র কলেজ থেকে এক বছরের মধ্যে  ১১ শিক্ষার্থী  সাফল্যের সাথে এফসিপিএস সম্পন্ন করেছে, এবং ২জন বি সি এসে ক্যাডারে চাকুরী পেয়েছে । একটা মাগুরা মেডিকেল কলেজের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই অবিলম্বেই মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব ভবন হউক। যেখানে শিক্ষার্থীরা সৃজনশীলতার সাথে পড়াশোনা করতে পারবে।

 

প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরা মেডিকেল কলেজের  প্রথম বর্ষের শিক্ষার্থী মুবাশ্বির আল  সিয়াম বলেন,আজ মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আজ আমরা প্রতিষ্ঠান প্রাঙ্গনে সকল শিক্ষার্থীরা আনন্দের সাথে মিলিত হয়েছি। আজ সারাদিন আমরা আনন্দ করব, আড্ডা দেবো খুব মজা হবে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজের নিজস্ব কোন ক্যাম্পাস নেই। নিজস্ব কোন ক্যাম্পাস না থাকার কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারছি না। চিকিৎসা বিদ্যায়  আধুনিক প্যাকটিল্যাক ল্যাব প্রয়োজন। যেটি আমাদের নাই। তাই অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি নিজস্ব ক্যাম্পাসের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net