1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী 

মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার

মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ১৬ আগস্ট রবিবার সকালে  প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি প্রকল্পের  উদ্বোধন করা হয়েছে।

 

মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এ প্রকল্পের  উদ্বোধন করেন। পানির অপর নাম জীবন। আর সেই জীবনদানকারী পানিকে রোগী ও স্বজনদের জন্য নিরাপদ, বিশুদ্ধ ও পানযোগ্য করে তুলতে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের প্রকল্প নিঃসন্দেহে একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ।

 

 

মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান-এর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপ হাসপাতালের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অসুস্থ মানুষ যখন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন, তখন বিশুদ্ধ পানির নিশ্চয়তা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই প্রয়োজনকে উপলব্ধি করে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মাগুরা সদর হাসপাতালের জন্য এর আগেও তিনি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন—হুইলচেয়ার বিতরণ, ভেঙে যাওয়া টাইলস সংস্কারে সহযোগিতা, ফ্যানের ব্যবস্থা এবং বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা করেছেন। এবার সেই মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হলো বড় পরিসরে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তার এই সহযোগিতা মাগুরার আপামর জনগণ কৃতজ্ঞতা সাথে মনে রাখবে বলে অনেকেই মতামত ব্যাক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net