1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫০ বার

মাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টা করার অভিযোগে ভুয়া সিআইডি সদস্য পরিচয় দেওয়া একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে  পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডির লেখা চারটি জ্যাকেট, তিনটি হেলমেট, একটি নোহা মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

 

২৬ আগস্ট মঙ্গলবার মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

 

আটককৃত ব্যক্তিরা হলো- আসমা খাতুন (৩১), মোঃ হাসানুজ্জামান হাসান (২৮), মোঃ ওসমান গনি (২৫), সালমান শাহ (২৫), মোঃ হাবিবুর রহমান (২২), মোঃ সাবিক (২৩) এবং মোঃ আল আমিন হোসেন (২২)। পুলিশ জানায়, তাদের বিভিন্ন ঠিকানা ঝিনাইদহ,  মাগুরা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।

 

 

প্রেস ব্রিফিং এ আরোও বলা হয়, শ্রীপুর থানার নাকোল (পশ্চিমপাড়া) এলাকায় এক নারীকে অপহরণের উদ্দেশ্যে একটি নোহা গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়।

 

 

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছ থেকে ভুয়া সিআইডি পরিচয়ের বিভিন্ন সরঞ্জাম এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় নারী অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ।

 

 

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছে, জনগণের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা এবং অপরাধ দমনে জেলা পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net