1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার

ফটিকছড়ি-নাজিরহাটে বেশ কয়েকজন মানুষকে মেরে পালানোকালে বেপরোয়া গতির এক প্রাইভেট কার গাড়িকে হাটহাজারীতে আটক করেছে জনসাধারণ।

 

জানা যায়, ফটিকছড়িতে এক্সিডেন্ট করার পর বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় আরো অন্তত ৫ টা গাড়িকে মেরে দেওয়ার অভিযোগ রয়েছে লাল রংয়ের (চট্টমেট্রো- ঘ ১১-৭০৮৪) কার গাড়িটির চালকের বিরুদ্ধে। পরে তাকে হাটহাজারী কাচারি সড়কের সম্মুখে আটক করেছে স্থানীয় জানগণ।

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র গতিতে আসা কার গাড়িটি সুয়াবিল, নাজিরহাট, কাটিরহাট, সরকারহাট, হাটহাজারী মাদ্রাসার সামনে অসংখ্য মানুষকে গুরুতর আহত করে পালানোর চেষ্টা করেছে। ঘাতক প্রাইভেট কারে ২জন পুরুষ ১জন যুবতী নেশাগ্রস্ত অবস্থায় ছিলো বলে ধারণা স্থানীয়দের। গাড়িতে কারা ছিল তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

ফয়জুল্লাহ (৩৫) নামীয় এক ব্যক্তি বলেন, হাটহাজারী এসে আমরা তাকে আটকানোর চেষ্টা করে সক্ষম হলাম। যারা আহত হয়েছেন দ্রুত হাটহাজারী থানায় যোগাযোগের আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net