1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করায় মোঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ দরগাহ-মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান শাহ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী।

আজ এক যৌথ আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় কেন্দ্রীয় পর্ষদ এবং বাংলাদেশের সকল সুফিবাদী ও তাসসাউফ ভিত্তিক আধ্যাত্মিক সকল দরবার ও খানকাহ শরীফের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করা হয়।

অভিনন্দন বার্তায় চেয়ারম্যান উল্লেখ করেন, আউলিয়া-কেরাম ও সুফি-সাধকদের স্মৃতিবিজড়িত এই শান্তিময় বাংলাদেশে আপনার মতো একজন প্রাজ্ঞ, দূরদর্শী, বিনয়ী এবং নির্মোহ ব্যক্তিত্বের রাষ্ট্রপ্রধান পদে আসীন হওয়া অত্যন্ত আনন্দের এবং নিয়ামতের। ক্ষমতার সর্বোচ্চ স্তর কেবল কোনো শাসনভার নয়, বরং তা অহংকারমুক্ত ও সম্পূর্ণ ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের এক আধ্যাত্মিক আমানত ও মুক্ত জীবন ব্যবস্থা।

বার্তায় নতুন রাষ্ট্রপতি পবিত্র আল-কোরআন এবং সুফি দার্শনিক হযরত ইমাম আল-গাজ্জালী (রহ.) ও ওলি-আউলিয়াদের দর্শনকে ধারণ করে জনগণের আত্মিক ও সামাজিক সুশাসন নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল ইসলাম গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net