1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের উদ্যোগে

দেশব্যাপী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার কার্যক্রম চালু হওয়াকে স্বাগত জানিয়ে বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ’র

নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় ট্রেক্সটাইল গেইট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়েজিদ বোস্তামী মাজার গেইট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজের সভাপতিত্বে ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ একরাম বাবুর সঞ্চালনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সংক্ষিপ্ত সমাবেশ বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ পারভেজ বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ সাধারণ মানুষের জন্য খুবই উপকার হয়েছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়ায়, তারাও সরকারের প্রতি অত্যন্ত খুশি। ইতিমধ্যে মানবিক ও জনবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানের সাধারণ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

 

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘তারেক রহমানের সরকার, শুভ হোক পথচলার’ ‘১৮০ দিনের যাত্রা, সামনে এগোনোর প্রত্যাশা’ ‘ফখরুল ইসলামকে অভিনন্দন, শুভ হোক নতুন দায়িত্ব গ্রহণ’ ‘তারেক রহমানের আয়োজন, ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন’ ‘তারেক রহমানের আয়োজন, দেশে চলছে বৃক্ষ রোপণ’ সহ বিভিন্ন স্লোগান দেন।

 

মিছিল ও সমাবেশ উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সংগঠক মো. মেহেদী হাসান,মোঃ ইমন, মোঃ রাফিদ মোঃ শাকিল ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদল নেতা মো. নাহিদ, শ্যামলী পলিটেকনিক ছাত্রদলের মো. শাহেদ ও মো. ইমরান হোসেন মাহিম, তোহা।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানা ছাত্রদলের সংগঠক, মো.মাহিন, সোহান, রিয়াদ,মোঃ মেহেদী হাসান,মোঃ ইমন, অনয়,মোঃ রাসেল, বরকত, রাব্বি, ফরিদ ও তাহসিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

 

এ সময় নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net