1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার

বেসরকারি উন্নয়ন সংস্থা- সংশপ্তক ও বারসিক-এর যৌথ আয়োজনে “খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে” শীর্ষক একটি নাগরিক সংলাপ ২৭ আগস্ট ২৬ বৃহস্পতিবার) সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর হোটেল এশিয়ান এসআর স্টেশন রোড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন লিটন চৌধুরী. প্রধান নির্বাহী, সংশপ্তক।

 

নাগরিক সংলাপের ধারণাপত্র সম্পর্কে আলোচনা করেন বারসিক এর পরিচালক পাভেল পার্থ।

 

স্বাগত বক্তব্যদেন সংশপ্তক পরিচালক অগ্রদূত দাশগুপ্ত। প্যানেল আলোচক- বিদ্যুৎ কান্তি নাথ, অধ্যাপক, প্রিমিয়ার বিশ্ববিদালয়।

 

সংশপ্তক এর সহকারী পরিচালক জয়নাব বেগম চৌধুরীর পরিচালনায় আলোচনায় অংশগহন করেন কৃষিবিদ মো.মুজিব উল্ল্যাহ্ তুষার, নির্বাহী সম্পাদক বার্তা সংস্থা খবর বাংলা। জোবায়ের ফারুক লিটন, নির্বাহী প্রধান, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা। ইকবাল ইবনে মালেক, স্টাফ রিপোর্টারসিটিভি নিউজ। রেহেনা সুলতানা শিক্ষার্থী। সায়েরা বেগম, পধান নির্বাহী, সবুজের যাত্রা। মামুনুর রশিদ ঘাসফুল,সাংস্কৃতিক কর্মী- জোবায়দুর রশিদ, বিদিতা মিত্র শিক্ষার্থী, রাসেল উদ্দিন,অ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন অফিসার

আইএসডিই বাংলাদেশ। অনির্বাণ ত্রিপুরা, শিক্ষার্থী, অপূর্ব চাকমা শিক্ষার্থী।

 

এ সংলাপে বিভিন্ন উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব, সাংবাদিক, কৃষি ও পরিবেশ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।

 

আলোচনায় বক্তারা খাদ্য ব্যবস্থার বিদ্যমান সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষকবান্ধব নীতি, এবং এগ্রোইকোলজিভিত্তিক কৃষি ব্যবস্থার প্রসার নিয়ে গুরুত্বারোপ করেন। তারা ন্যায়সঙ্গত, অংশগ্রহণমূলক ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সরকার, উন্নয়ন সংস্থা, কৃষক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

 

সবশেষে অনুষ্ঠানের সভাপতি লিটন চৌধুরী উপস্থিত অতিথিবৃন্দ, আলোচক, অংশগ্রহণকারী এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে নাগরিক সংলাপের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net