ঢাকা   ০৫:০৬:৪৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার

মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুর জব্বার বলেছেন, “আপনারা সরকারি দলের নন, বিরোধী দলের। বিরোধী দলে থাকার কারণে সরকারি সুযোগ-সুবিধা আপনাদের হাতে নেই। জনগণকে হয়তো সেভাবে সহযোগিতা করতে পারবেন না। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে পারবেন।”

 

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাওলানা আব্দুর জব্বার বলেন, “যেখানেই জনগণের ওপর কোনো পক্ষ অন্যায়-অবিচার চালাতে চাইবে, রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী সেই অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রাখতে হবে।”

 

তিনি বলেন, “বিভিন্ন এমপি, চেয়ারম্যান, মেয়র ও প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসে, সেই বরাদ্দের একটি অংশ অতীতের মতো এখনো কেউ কেউ আত্মসাৎ করার কাজে লিপ্ত আছেন। যেখানে অন্যায় দেখব, সেখানেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পাশাপাশি জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার পায়, সে ব্যাপারে আমরা সহযোগিতা করব।”

 

জামায়াতের এই নেতা আরও বলেন, “আমরা সমাজের পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ ও জনগণের উপকার করতে চাই। আমরা আল্লাহর রাসুল (সা.)-এর আদর্শকে লালন ও ধারণ করি। একটি ইসলামী ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কী ধরনের সামাজিক পরিবর্তন আসবে এবং জনগণ কেমন সমাজ পাবে, সেসব বিষয় জনগণের দোরগোড়ায় গিয়ে তুলে ধরতে হবে।”

 

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির প্রিন্সিপাল মাসুদুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সাবেক জেলা আমির মমিনুল হক সরকার, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদভী, অধ্যক্ষ মাওলানা আবু বকর, মাওলানা ওমর ফারুক মুজাহিদীসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি