1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্যে সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন।

সভায় এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক এবং বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শাহজাদা মিনহাজ (মাই টিভি),সাইফুদ্দিন(বাংলা টিভি) মিজানুর রহমান রুবেল (গ্লোবাল টিভি), আব্দুল্লাহ আল মারুফ (বিজয় টিভি), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), এরশাদ আলম (গ্লোবাল টিভি) ও রনি দেব।

সভায় বক্তারা বলেন, সাতকানিয়া ও লোহাগাড়ায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ সংগঠন গঠনের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে তুলে ধরার ক্ষেত্রেও ফোরামটি ভূমিকা রাখবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net