1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

“স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার

কুমিল্লা সিটি কর্পোরেশন সাবেক মেয়র,  সাবেক সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সাবেক সদস্য

 

মো. মনিরুল হক সাক্কু বলেছেন, আমার নেতা তারেক সাহেবকে বলবো, স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, না হয় জনগণ আপনাদের ছাড়বে না। তাদের জীবনের বিনিময়ে আজ আমরা কথা বলতে পারতেছি। সুতরাং তারাই শ্রেষ্ট। যদি আগামী ছয় মাসের মধ্যে এ গণহত্যার বিচার শুরু না হয়। জনগণকেই সাথে নিয়ে মাঠে নামবো। আর কত দিন?  ৫ আগস্ট কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ-আহত ব্যক্তিবর্গ, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর আত্মত্যাগের স্মরণে আঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

 

মনিরুল হক সাক্কু এ বক্তব্য রাখেন৷

 

 

 

 

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা  নূরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

 

হাজী আব্দুস সালাম মাসুক, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের  সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম খাঁন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট  মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট  মাহবুবুল হক খন্দকার, কুমিল্লা (দ) জেলা যুবদলের  সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আদর্শ সদর উপজেলা বিএনপি সদস্য মো. জাফর ইকবাল ভূঁইয়া,

 

চেম্বার অব কমার্স কুমিল্লার সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, কুমিল্লা জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির

 

সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক নেতা মো. কবির হোসেন মজুমদার।

 

 

 

 

সাক্কু আরো বলেন, ৫ আগস্ট কুমিল্লার ডিসি, এসপি বারবার কল দিচ্ছে।  আমাদের বাঁচান। পুলিশ লাইন, থানা ভাংচুর হচ্ছে। আমি ছোট ভাই রিংকে বললাম। সরকারি সম্পত্তি রক্ষা করো। সে নেতাকর্মী,  আইনজীবীদের নিয়ে দায়িত্ব পালন করে। ৫ আগস্ট বিকালে রিংকু, এড. আবুল কালাম ভাইসহ আমার ভাতিজা গুলিবিদ্ধ হয়। ১০দিন পর কালাম ভাই মারা যায়। এ হত্যার বিচার হবে। এ বিচার না হওয়া পর্যন্ত, আমি নিজেকে অপরাধী মনে করি৷

 

 

 

 

জুলাই শহিদ-আহত স্মৃতি সংস্থা কুমিল্লার আয়োজনে

 

বক্তারা আরো বলেন, মনিরুল হক সাক্কু এখন দলের পদ পদবিতে নেই। আমরা কুমিল্লা মানুষ সাক্কুর সাথে ছিলাম, আছি। যার প্রমাণ আজকের বৃষ্টি, নগরভর জলাবদ্ধতা উপেক্ষা করে হাজারো মানুষ এ অনুষ্ঠানে এসেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ প্রমাণ করবে, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হবেন সাক্কু।

 

 

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net