চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট ) দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন ফার্মেসিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান পরিচালনাকালে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ মজুদ এবং ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় ০৩ (তিন) টি ফার্মেসীতে সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন। জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার কথা জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।