1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, একটি আদর্শ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দক্ষ, সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিকের বিকল্প নেই। কর্মীদের উচ্চমানের প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

 

শনিবার সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে ইসলামিক সেন্টার হলে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শাহজাহান চৌধুরী বলেন, শুধু সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না থেকে কর্মীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কাজে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে অন্যায়, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সংকট ও চ্যালেঞ্জের সময়ে মানুষের পাশে দাঁড়াতে কর্মীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী উল্লেখ করে তিনি ন্যায়, ইনসাফ ও মানুষের কল্যাণে জীবন পরিচালনার আহ্বান জানান।

 

উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় শিবিরে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

 

এতে জেলা জামায়াতের নায়েবে আমির ড. মাওলানা হেলাল উদ্দিন মো. নোমান, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, মজলিসে শুরা সদস্য মাওলানা আজিজুল হক, লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম মোনোমানসহ জেলা, উপজেলা, পৌরসভা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

 

দিনব্যাপী কর্মসূচিতে সংগঠনের আদর্শ, নৈতিকতা, দায়িত্বশীলতা, সাংগঠনিক দক্ষতা এবং দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net