1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামে মাদক, কিশোর গ্যাং, অবৈধ হকার ও সমাজ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চত্বরে চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামাল খান সমাজ কল্যাণ পরিষদ।

এসময় সমাজ কল্যাণ পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস, নিষিদ্ধ সংগঠন, , কিশোর অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নগরের চেরাগী পাহাড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম প্রেসক্লাবে চত্বরে এসে শেষ করেন।

এ সময় বক্তরা বলেন,জামালখানের প্রধান সড়ক,প্রেসক্লাব আশেপাশে কিশোর গ্যাং সংস্কৃতি দেশের বিভিন্ন অঞ্চলের মতো জামালখানে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অবহেলা এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে নগরে গুরুত্বপূর্ণ স্থান জামালখানে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এসব গ্যাংয়ের সদস্যরা চাঁদাবাজি, মারামারি, ছিনতাই, মাদক ব্যবসা এবং অবৈধ হকারসহ বিভিন্ন অপরাধে জড়িত হয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

এসব সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিক্ষোভ পরবর্তী সভা নেতারা আরও বলেন, একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের প্রতিটি শ্রেণীপেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং উগ্রবাদবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।

এ সময় অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, নিষিদ্ধ সংগঠন, গুপ্ত ও কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশ থেকে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net