1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০টি নতুন বাস উপহার প্রদানের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুর ২টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। ১০টি নতুন বাসের মধ্যে দুটি শিক্ষকদের জন্য, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে।

 

চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া।

 

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল।

 

এদিন বেলা ১২টায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আগত অতিথিবৃন্দ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। ফাউন্ডেশনের সঙ্গে চবি প্রশাসনের পূর্বের আলোচনার প্রেক্ষিতে ৬টি নতুন বাস দেওয়ার কথা থাকলেও আজ বৈঠকে আরও চারটি নতুন বাসসহ মোট ১০টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন। উপাচার্য আগত অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। পরে উপাচার্য অতিথিদেরকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

 

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ। চবি পরিবহণ পুলে এই ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান জসিম উদ্দিন ফাউন্ডেশনের এই জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। উপাচার্য বলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বনামধন্য ও দানশীল ব্যবসায়ী আলহাজ্ব মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মোখতার আহমদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য।

 

বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিনবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দপ্তরের প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net