চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা, গাউছিয়া কমিটির যৌথ উদ্যোগে মহানবী মুহাম্মদ (সাঃ) এর শুভাগমন দিবস তথা রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে।
গত ২১ আগস্ট বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে শহীদ মুরিদুল আলম সড়ক গিয়ে আমিনুল্লাহ শাহ (রহ:) মাজার গেইটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মহানবী মুহাম্মদ (স:) এর জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মাও. আবুল কাশেম আনসারী, উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, এড. মোজাম্মেল হক ফারুকী, অধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম তৈয়্যবী,জেলা কমিটি নেতা হারুনুর রশিদ চৌধুরী, ব্যাংকার আমিনুল ইসলাম, মাহদুর রহমান মাদু, এড. শাহাদাত হোসেন মানিক, মোরশেদুল আলম, শফিকুল ইসলাম, মাও. মোহাম্মদ ইসহাক, মাও. নাছির উদ্দিন, আবু তাহের, সরওয়ার উদ্দিন, হোসেন চৌধুরী, সাইফুল আলম, ফেরদৌস আলম, ফোরকান আহম্মেদ, সাংবাদিক আরাফাত হোসেন, সোহেল রানা, আবু ছৈয়্যদ, মো. রফিক, মো. মামুন প্রমুখ।