1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত    নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা  তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক

সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার

দলের প্রতি আক্ষেপ থেকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহফুজ আহমেদ মানিক। একই সঙ্গে তিনি বিএনপি ও ছাত্রদলের সব কার্যক্রম থেকেও স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

 

শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের পদত্যাগের বিষয়টি জানান ছাত্রদল নেতা মাহফুজ আহমেদ মানিক।

 

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমি মাহফুজ আহম্মেদ মানিক, সাবেক সভাপতি পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল। আমি বিএনপির এবং ছাত্রদলের সকল কার্যক্রম থেকে স্ব-ইচ্ছায় পদত্যাগ করিলাম।”

 

পদত্যাগের কারণ জানতে চাইলে মাহফুজ আহমেদ মানিক বলেন, “আপাতত এতটুকু জানাতে পারি, আক্ষেপ থেকেই সরে দাঁড়িয়েছি। বাকিটা সময়ই বলে দেবে।”

 

তবে কী বিষয়ে তার এই আক্ষেপ এবং পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে কি না—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

তার পদত্যাগের ঘোষণার পর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net