1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ বার

আগামী ১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর এ ঐতিহাসিক সফরকে যথাযোগ্য মর্যাদায় সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে চলছে জোর প্রস্তুতি। বেড়েছে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশার পারদও।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সফরের বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি, নিরাপত্তা ও সম্ভাব্য উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রত্যাশার কথা জানিয়ে কিশোরগঞ্জ জেলা সরকারি গণ-গ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন বলেন, ‘জ্ঞান ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ও প্রসারের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে সাংস্কৃতিক কমপ্লেক্স ভবন নির্মাণ করা দরকার। যাতে হাওর এলাকাসহ প্রত্যন্ত মানুষজনও জ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনের আওতাভুক্ত হতে পারে।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার, কিশোরগঞ্জের কৃতি সন্তান মোনায়েন খান রাজু বলেন, ‘জেলার তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা থাকবে, তিনি যেন কিশোরগঞ্জ জেলার ক্রীড়াসংশ্লিষ্টদের এ ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়ে যান। তাছাড়া ফুটবলের জন্য নির্ধারিত পুরাতন স্টেডিয়ামটির অবকাঠামোসহ মানসম্মত সংস্কারেরও ব্যবস্থা করেন।’
কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রদল সভাপতি নুসরাত জাহান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কিশোরগঞ্জ জেলার নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং নারীদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে কর্মসংস্থানের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।’
সরকারি গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মুদ্দাচ্ছির তুষি বলেন, নরসুন্দা নদী সংস্কার, যানজটমুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন শহর বিনির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কার্যকরি নির্দেশনা দিবেন বলে প্রত্যাশা করি।’
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, সফল মৎস্য উদ্যোক্তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান, সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কর্মসূচির উদ্বোধন এবং ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতা প্রদান কার্যক্রমের সূচনা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net