ঢাকা   ১১:২১:০৪ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নে ৮ আগস্ট শনিবার রাতে এলাকাভিত্তিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) গঠন ও এর  উদ্বোধন করা হয়েছে। ‘জাগো জাগো জাগো, গড়বে সোনার দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের আয়োজনে চণ্ডীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিলেজ ডিফেন্স পার্টির নতুন কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

 

 

 

গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি সনৎ কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিক, ভিলেজ ডিফেন্স পার্টির সভাপতি আখেরুজ্জামান,মোঃ ইদ্রিস আলী, গ্রাম্য মাতব্বর সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

আয়োজিত সভায় বক্তারা বলেন এলাকায় চুরি, ডাকাতি, মাদকের বিস্তার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। নবগঠিত ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা স্থানীয় সচেতনতা বৃদ্ধি ও পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে স্থায়ী শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

 

 

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে গয়েশপুর ইউনিয়নের ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) নতুন কমিটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গয়েশপুর ইউনিয়নের বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি