1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬২ বার

মাগুরায় যথাযথ মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তুবক অর্পণ, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা। শহরের প্রধান প্রধান সড়ক সড়ক দীপ সমূহ পতাকা সহ ব্যানার ফেস্টুন রঙিন নিশানা তার সজ্জিত করণ এবং শিশুদের জন্য রচনা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন। এ দিবসে সকাল ৯ টায় ঢাকা রোড ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অর্পণ করা হয়।পুষ্পস্তবক   অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, সরকারি কলেজ, মাগুরা পৌরসভা, মাগুরা প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর সহ  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক  অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৯ টায় মাগুরা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।  বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মোঃ আলফাজ উদ্দিন। বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, পৌর বিএনপি’র  সভাপতি মাসুদ হাসান খান কিজিল,  জুলাই যোদ্ধা শাহরিয়ার সাদিক, শহীদ রাব্বির স্ত্রী সুমি খাতুন, শহীদ রাজু আহমেদের মাতা নাসিমা খাতুন, শহিদ সুমনের মাতা খাদিজা প্রমুখ। সভায়  বক্তারা বলেন, ২৪ শে জুলাই শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজ এই নতুন বাংলাদেশ। জুলাই শহীদের রক্তের ঋণ আমরা ভুলবো না। যারা জুলাই শহীদের হত্যার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার বিচারের আওতায় এনে  শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে শহীদ পরিবারগুলো এদেশে মাথা উঁচু করে গর্বের সাথে বাস করতে পারে।শহীদ পরিবারগুলো আরও দাবি জানিয়ে বলেন, আমাদের সন্তান মারা গেছে  কিন্তু আমরা দুই বছর পেরিয়ে গেলেও কোন কাঙ্খিত বিচার পাইনি। সরকারের প্রতি অনুরোধ অবিলম্বে জুলাই হত্যার সাথে জড়িতদের বিচার কার্য দ্রুত তার সাথে সম্পন্ন করা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net