1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা

মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ বার

মাগুরা শহরের বেবি প্লাজা  মার্কেটে দ্বিতীয় তলায় ৬টি  গার্মেন্টসের   দোকান চুরির ঘটনা ঘটেছে।দোকানের সাটার ভেঙ্গে নগদ অথ,  দেশি বিদেশি থ্রি পিচ, ছিট কাপড় চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে মাকেটের দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটেছে।

 

মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে দোকানের সাটার ও তালা ভেঙ্গে দোকানের কাপড়, নগদ অথ নিয়ে গেছে। এতে ৬টি দোকান মালিকের  আর্থিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

প্লাস গামেন্ট এর দোকানের মালিক মোহম্মদ কবির হোসেন বলেন, বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকাল বেলা ফোনের মাধ্যমে খবর পাই মাকেটে দোকান  চুরি হয়েছে। আমি মাকেটে এসে দেখি আমার দোকান সহ মোট ৬টি দোকান চুরি হয়েছে। এই দোকান চুরি হওয়ায় আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। দোকানের সাটার  বেঙ্গে ক্যাশ বক্স থেকে টাকা নিয়ে গেছে।

 

বেবী প্লাজা মাকেট কমিটির সভাপতি  নান্নু মুন্সি বলেন, জেন্স গ্যালারী, নিউ ফ্যাশান , প্লাস পয়েন্ট,  বিভা গ্যামেন্টস, মহনা গ্যামেন্টসসহ মোট ৬টি দোকান চুরি হয়েছে। একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র এই ঘটনা ঘটিয়েছে।

 

মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি এনামুল হক রাজা বলেন, শুধু বেবি প্লাজা মাকেটে ৬টি দোকান  চুরি হওয়ার পাশাপাশি মঙ্গলবার রাতে চৌরঙ্গী মোড় শিমুল স্টোর নামে একটি দোকানে চুরি ঘটনা ঘটেছে। এতে আমরা মনে করছি ব্যবসাদের আর উঠে দাড়ানোর শক্তি  নেই। কারণ একজন দোকানী বিভিন্ন এনজিও থেকে টাকা লোন করে দোকান  চালায়।   সেই দোকান যদি চুরি হয় ওই ব্যবসায়ীর আর কিছু থাকেনা। চৌরাঙ্গী মোড়  বেবি প্ল্াজা থানার খুব কাছে  রাতে নাইট গাড, পুলিশ পাহারা থাকে  তার পরও কিভাবে  চুরি হওয়ার ঘটনা ঘটে এটা ব্যবসায়ী বোধগম্য নয়  । আমরা পুলিশ প্রশাসনে কাছে দাবি তদন্ত করে চুরি সাথে জড়িতদের গ্রেপ্তার করা। তা না হলে শহরের গুরুত্বপূণ স্থানে ব্যবসা প্রতিষ্ঠান দোকান চুরির ঘটনা ঘটতেই থাকবে।

 

মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ ওসি আব্দুল আল মামুন বলেন, চুরি হওয়া খবর পাওয়া পর ঘটনাস্থল পরিদশন করা হয়েছে। সিসিটি ফুটেজ  দেখে  এই চুরি কাজের সাথে  জড়িতের সনাক্ত  করার  চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net