1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ বার

ঢাকা’র শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘবে প্রশংসনীয় উদ্যোগ। শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আলিম মেম্বার আবারও প্রমাণ করলেন—জনপ্রতিনিধিত্ব শুধু দায়িত্ব নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।

 

রাঙ্গামাটির ব্রীজের পূর্ব পাড়ের মোড় এলাকায় দীর্ঘদিন ধরে সৃষ্ট বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে গণপরিবহন, পণ্যবাহী যানবাহন এবং পথচারীদের চলাচলে দেখা দিচ্ছিল নানা সমস্যা। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছিল, পাশাপাশি যানজটও বাড়ছিল।

 

এমন পরিস্থিতিতে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আব্দুল আলিম মেম্বার নিজ উদ্যোগে বেশ কয়েকজন শ্রমিক সঙ্গে নিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে ব্রীজের পূর্ব পাড়ের মোড়ের মরণঘাতী গর্ত ও খাল ভরাটের কাজ করেন। তাঁর এই উদ্যোগে সড়কটি আবারও গণপরিবহন, পণ্যবাহী যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, সমস্যাটি চোখে পড়ার পর অনেকেই শুধু আলোচনা করেছেন; কিন্তু আব্দুল আলিম মেম্বার অপেক্ষা না করে সরাসরি মাঠে নেমে কাজটি সম্পন্ন করেছেন। তাঁর এই উদ্যোগে এলাকাবাসী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং যান চলাচলেও কিছুটা শৃঙ্খলা ফিরেছে।

 

জনসাধারণের কল্যাণে এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা আব্দুল আলিম মেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, এলাকার অন্যান্য জনদুর্ভোগের ক্ষেত্রেও তিনি এভাবেই মানুষের পাশে থাকবেন।

 

জনপ্রতিনিধির আসল পরিচয় পদে নয়—মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মধ্যেই। আর রাঙ্গামাটির ব্রীজের পূর্ব পাড়ের এই উদ্যোগে আব্দুল আলিম মেম্বার সেই দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net