শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামক(এমপি)কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় লাকসাম পৌর শহরের দলীয় বিএনপির কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. নরুল উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক প্রমুখ।