1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ০ বার

মাদকের বিরুদ্ধে স্থানীয়দের ধারাবাহিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগের প্রভাব পড়েছে সাতকানিয়ায়। স্থানীয়দের মাদকবিরোধী সমাবেশের একদিন পর এবার থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সাতকানিয়া থানাধীন আমিলাইষ ইউনিয়নের সরোয়ার বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।

 

এর আগে সোমবার আমিলাইষের ৫ নম্বর ওয়ার্ডে চরপাড়া এলাকায় স্থানীয়দের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, যুবসমাজকে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠে। স্থানীয়দের সেই উদ্যোগের পরদিনই থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি আয়োজন করায় বিষয়টি এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

 

কর্মসূচিতে উপস্থিত পুলিশ সদস্যরা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, মাদক প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

স্থানীয়রা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে সরোয়ার বাজারসহ পুরো এলাকায় মাদকের বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net