1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগমকে (২৩) নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- আবুল হোসেন এর দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে নিহত শাবানা বেগম দেনমোহর বাবদ প্রাপ্ত ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা রেখেছিলেন। সম্প্রতি উক্ত পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন রাজমিস্ত্রি শাহীন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহীন মিয়া বোন শাবানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই শাবানার মৃত্যু হয়।
​ঘটনার পর থেকে পলাতক থাকা আসামি শাহীনকে আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশ টানা অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে এক অভিযানে ঘাতক শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
​নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বোন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য গত (২৯ শে আগষ্ট) শনিবারে এই হত্যার ঘটনাটি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net