1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান - ২০২৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার

‎নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (NGA),ঢাকার আহবায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবু তালেব

‎ এক বিজ্ঞপ্তিতে জানিয়ছেন যে, নাঙ্গলকোটের  অধিবাসী  যে সব ব্যক্তিগণ উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জনপদে ও বিদেশের বিভিন্ন স্হানে  বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য,  সামাজিক, মানবিক ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে নাঙ্গলকোটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে গঠিত “নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (NGA)”-এর অভিষেক, সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (BARD)-এ অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে দিনব্যাপী  বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাঙ্গলকোটের অধিবাসী  ঢাকা, চট্টগ্রাম,  নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ দেশের  বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে  উচ্চ শিক্ষা অর্জনকারী ব্যক্তিবর্গ,বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

‎নাঙ্গলকোটের মেধাবী ও শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, ঐক্য,  ভ্রাতৃত্ব ও সহযোগিতা বৃদ্ধি এবং নিজ এলাকার উন্নয়নে তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর উদ্দেশ্যে “নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন” প্রতিষ্ঠা করা হয়েছে।

‎সংগঠনটি নাঙ্গলকোটের শিক্ষার মানোন্নয়ন  ও মানবসম্পদ উন্নয়ন, যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণ, স্বাস্থ্য ও মানবিক কার্যক্রম এবং এলাকার ইতিবাচক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।

‎অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং নাঙ্গলকোটের উন্নয়নে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ  নিয়ে আলোচনা হবে।

‎দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎আয়োজকরা জানান, নাঙ্গলকোটের বিভিন্ন প্রান্তে এবং দেশে-বিদেশে অবস্থানরত উচ্চশিক্ষিত ব্যক্তিদের পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলাই নাংগলকোট গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের অন্যতম লক্ষ্য। দল-মত ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে শিক্ষা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও এলাকার উন্নয়নে সম্মিলিত ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net