1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নোবিপ্রবি জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।নোবিপ্রবিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সচেতনামূলক কার্যক্রম গ্রহণ। এ সময় ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট ড. নাহিদ সুলতানাসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।এ সময় হলের শিক্ষার্থীদের শিক্ষা, বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কয়েকটি কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তন্মধ্যে রয়েছে ২১তম ব্যাচের নবীন ছাত্রীদের জন্য ঐক্য, সখ্য ও মৈত্রী নামক তিনটি ফ্রেশার্স রুমের আনুষ্ঠানিক উদ্বোধন, আবাসিক ছাত্রীদের নিয়মিত পড়াশোনা ও জ্ঞানচর্চার সুবিধার্থে ‘অনির্বাণ লাইব্রেরি’ নামক জুলাই কর্নার সম্বলিত হল লাইব্রেরি ও মনোরম পরিবেশের একটি রিডিং রুম এবং আবাসিক ছাত্রীদের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ‘প্রজন্ম খেলাঘর’ নামক একটি গেম রুম উদ্বোধন।

উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও পরিষ্কার-পরিচ্ছনতা কর্মসূচি পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net