ঢাকা   ১১:৫৩:০৮ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীর হাতিয়ায় সংসদ আব্দুল হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।

 

শনিবার ৫ই (সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা সদরে বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারাম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের  বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসউদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসব ঘাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে এটা সত্য। কিন্তু এর সাথে বিএনপির কোন নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।

 

তিনি আরো বলেন,  হাতিয়ার নলচিরা ঘাটের ইজারা নিয়েছেন হাজি আবুল কাশেম নামে একজন । বাংলা বাজার ঘাটের ইজারা নিয়েছেন নেওয়াজ উদ্দিন। তারা দুজনই বর্তমানে আব্দুল হান্নান মাসউদ এর ঘনিষ্ঠ লোক। সরাসরি এনসিপির রাজনীতির সাথে জড়িত। এক সময় তারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আর চেয়ারম্যান ঘাটের ইজারা নিয়েছেন পাশ্ববর্তী সুবর্ণচর উপজেলার এক লোক। এদের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই।

 

নিজের লোকের অনিয়ম ঢাকতে গিয়ে তিনি সংসদে ও বিভিন্ন টকশোতে ঘাটের এই নৈরাজ্যৈর সাথে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। মহান সংসদে দাঁড়িয়ে তাঁর মতো সম্মানিত ব্যক্তির মিথ্যাচার কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

 

তিনি আরো বলেন, ইতিমধ্যে ঘাটে জন প্রতি যাত্রীদের কাছ থেকে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে উপজেলা বিএনপি। তাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ঘাটের ইজারাদারকে ডেকে এনে ৫ টাকা করে নেওয়ার নির্দেশ দেন।  প্রথম বার হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। এখন আবার একই নিয়মে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। আমরা এই অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার দাবি জানাচ্ছি ।

 

এই সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাব্বির উদ্দিন, পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্র দলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, এবং সদস্য সচিব ফরহাদ হাছান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি