1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার নারায়ণপুর জামে মসজিদে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এই আলোচনা  সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

 

নারায়ণপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনই মানব জাতির জন্য একমাত্র সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর সুন্নাহর সঠিক প্রতিফলন ঘটাতে পারলেই সমাজে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান। তিনি নবী করিম (সা.)-এর সীরাতের বিভিন্ন দিক এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা তুলে ধরে সবাইকে রাসূলের (সা.) আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্যের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net