1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”-এই প্রতিপাদ্য ও স্লোগান নিয়ে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (উপজেলা পর্যায়)। মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

 

২৭ সেপ্টেম্বর রবি বিকেলে মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, (পিপিএম-সেবা)।

 

 

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন,“মাননীয় ইনসপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব আলী হোসেন ফকির স্যারের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী এই কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে। পুলিশ ও জনতার সুদৃঢ় মেলবন্ধনের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল করাই এর মূল লক্ষ্য।

 

 

তিনি বলেন, তরুণ ও যুবসমাজ যেন মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো ভয়াল গ্রাসে নিমজ্জিত না হয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার-‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা,তারই ধারাবাহিকতায় খেলোয়াড়দের পেশাদারত্ব ও অর্থনৈতিক সুরক্ষার সুযোগ তৈরি হচ্ছে।

 

 

কাবাডি জাতীয় দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা প্রতি মাসে ১ লাখ টাকা করে সম্মানী পাবেন। আমি আশাবাদী, এই মহম্মদপুর থেকেই এমন দক্ষ খেলোয়াড় উঠে আসবে, যারা জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় দলে মাগুরার সুনাম উজ্জ্বল করবে।

 

 

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন  কমিউনিটি পুলিশিং ফোরাম, মহম্মদপুর থানার আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা। তিনি বলেন,পুলিশ প্রতিনিয়ত জন মানুষের সেবায় নিয়োজিত থাকে। পুলিশি সেবাকে আরও জনমুখী ও জনগণের কাছাকাছি নিয়ে যেতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ,) থান্দার খায়রুল হাসান, (পিপিএম-সেবা)।

 

 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভা ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা মাঠে নেমে উভয় দলের বালিকা ও বালক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

 

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালিকা ও বালক-উভয় বিভাগে রাজাপুর ইউনিয়ন ও নোহাটা ইউনিয়নের দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলা ঘিরে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net