1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত নির্ঝর কনভেনশন হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সংসদ সদস্য নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এবং বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার।

 

তিনি বলেন, মুছাপুর রেগুলেটর ও ক্লোজার ধসে যাওয়ার পর কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় নদীভাঙন, জলাবদ্ধতা, বন্যা ও পানি নিষ্কাশন সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ এবং টেকসই পানি ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছেন। নতুন প্রকল্প অনুমোদনের ফলে সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ তৈরি হয়েছে।

 

নুরুল আলম শিকদার আরও বলেন, প্রকল্পটি শুধু মুছাপুর রেগুলেটর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষি, জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সাংবাদিকদের নজরদারি ও সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম, দুর্নীতি কিংবা প্রকল্পের অর্থের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর তদারকির আহ্বান জানান।

 

তিনি বলেন, প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজের মান যাচাই, নিয়মিত পরিদর্শন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করার প্রয়োজন রয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেলসহ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, মুছাপুর রেগুলেটর নির্মাণ ও নদী ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এতে কোম্পানীগঞ্জবাসীর দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net