1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করেছে হাতিয়া থানা পুলিশ। এ সময় মো. জাবেদ উদ্দিন (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

 

সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন.

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, হাতিয়া চরঈশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলচিরা ঘাটের ফেরীর পন্টুনের ওপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছে ডিজেল ও মবিল ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তার হেফাজত থেকে মোট ১৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করা হয়।

 

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে  শাহেদ উদ্দিন (২৮) ও মো. রিয়াজ উদ্দিন (৩২) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

 

পরে জব্দকৃত ৪টি বড় তেলের ড্রামে ৯২০ লিটার ডিজেল, ৩০টি নীল রঙের প্লাস্টিক কন্টেইনারে (জ্যারিকেন) ৯০০ লিটার ডিজেল, ৯টি নীল রঙের প্লাস্টিক কন্টেইনারে ১৮০ লিটার ডিজেল যার আনুমানিক মূল্য ২,০৭,০০০ টাকা এবং ১টি বড় তেলের ড্রামে ২০০ লিটার মবিল যার আনুমানিক মূল্য ১,২০,০০০ টাকা।

 

এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net