চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের ও পরিবহনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার আজ বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিনি । অভিযানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মোঃ ইউনুছ (২৬) , হযরত আলী ( ৩৫) এবং মোঃ সাইফুল (২২) নামের ৩ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০০ (একশত) টাকা অর্থদন্ড এবং ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ বিষয়ে, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন , জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।