1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে  জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে নিজনান্দয়ালী   নিতাই গৌড় গোপাল সেবাশ্রমে গীতা পাঠ দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। দুপুর ৩ টায়  মঙ্গল প্রদীপ প্রজ্জলন অন্তে নিতাই গৌড় গোপাল সেবাশ্রম থেকে  শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাত দোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় শতাধিক মতুয়া সংঘ ঢোল বাদ্যযন্ত্র সাথে নিয়ে নেচে শহর মাতিয়ে তোলে।  সেখানে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। আলোচনা সভায়  জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি  অ্যাড কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী  এডভোকেট নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোতাকাব্বীর আহমেদ, মাগুরা পুলিশ সুপার  মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ,মাগুরা কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক  বাবু মোহন লাল রায়, জন্মাষ্টমীর উদযাপন কমিটির উপদেষ্টা  অ্যাড প্রদ্যুৎ কুমার সিংহ,মাগুরা জেলা মতুয়া মিশনের সভাপতি চারণ কবি শ্রী গোরাচাঁদ সরকার , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য  শ্রী মনোরঞ্জন সরকার  ও শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমের সভাপতি লিপিকা দত্ত। ধর্মীয় আলোচনায় অংশ নেন নিতাই গৌর গোপাল  সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী চিন্ময়ানন্দ  দাস বাবাজি মহারাজ চঞ্চল গোসাই, বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রী ভবানন্দ দাস বাবাজি মহারাজ ও সাহাপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ  অচ্যুত অদ্বৈত দাস ব্রহ্মচারী। এ অনুষ্ঠানের আয়োজন করে  জন্মাষ্টমী উদযাপন কমিটি মাগুরা। বিকাল সাড়ে তিনটায়  ভক্তদের মাঝে  প্রসাদ বিতরণ করা হয়। বিকাল পাঁচটায় শুরু হয়  সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া শ্রীপুর উপজেলাতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০৪/৯/২০২৬ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net