মাগুরায় শ্রীপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এস এস সি, দাখিল ও সমমনা পরীক্ষায়- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী,জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ইং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি , উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মোঃ রুবায়েত হোসেন খান, উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি ও জেলা বি এন পি’র সদস্য জোয়ার্দার আশরাফুল আলম ও মোঃবদরুল আলম হিরো, উপজেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য,আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, খোন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, মাসুদ মজুমদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ।
আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করেন।