1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ সফল ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত চারটি স্পট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হাফিজুর রহমান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ও বিকেলে তিনি এসব স্পট পরিদর্শন করেন।

 

লংমার্চে অংশগ্রহণকারী ও সমর্থকদের অবস্থানের জন্য সোনারগাঁয়ে চারটি স্থান নির্ধারণ করা হয়েছে। স্পটগুলো হলো, কাঁচপুর, ত্রিপরদী চৈতীর সামনে, মোগড়াপাড়া চৌরাস্তা এবং মেঘনা টোলপ্লাজার সামনে।

 

পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে লংমার্চকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, জনসমাগম, অবস্থান এবং শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এসব স্পটে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার গণমানুষ অবস্থান নিয়ে ১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির প্রতি সহমত প্রকাশ করবেন। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তারা জানান।

 

স্পট পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগার আলী, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহীম, সোনারগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী মেহদী হাসান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক শাহজালালসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

 

নেতৃবৃন্দ জানান, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে কেন্দ্র করে সোনারগাঁয়ের নির্ধারিত স্পটগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net