https://www.dailyshamolbangla.com/
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ হারেছ এর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি- আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি, চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী, প্রধান বক্তা মোহাম্মদ শাহজাহান, সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল, বিশেষ অতিথি প্রকৌশলী মোঃ শাহওয়াজ জামাল নিজাম সনি। আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিট সমূহের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।