পেশাদার সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য ও টেলিভিশনের জনপ্রিয় নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে দেশবাসীসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কঠিন সময় পার করছেন ফারজানা আফরোজ কুমি।
তিনি এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার। এর পাশাপাশি শিক্ষকতাও করেছেন তিনি। দীর্ঘদিন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন কুমি।
বর্তমানে তার নিয়মিত চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।
দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি প্রতিনিয়ত বাড়তে থাকা চিকিৎসা ব্যয় পরিবারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
এ অবস্থায় ফারজানা আফরোজ কুমির চিকিৎসা অব্যাহত রাখতে সহকর্মী, সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী, বিত্তবান ব্যক্তি ও মানবিক মানুষের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্মিলিত সহযোগিতায় কুমির চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সহায়তা পাঠানোর মাধ্যম
নাম: Farzana Afroz
ব্যাংক: Trust Bank, Uttara Branch
ঠিকানা: Garib-e-Newaz Avenue
অ্যাকাউন্ট নম্বর: 00550310013503
বিকাশ: 01712880901