ঢাকা   ০৬:৫৩:২৭ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি  এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার

চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক

চন্দ্রগঞ্জ, (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে আটক করা যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করলে ওই দিন বিকেল ৪টার দিকে মাদ্রাসা থেকে মাওলানা ইব্রাহিমকে আটক করে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী মো. (ছদ্মনাম) (৯) সঙ্গে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীর মা বলেন, ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। কিন্তু দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি