1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান

এডিস মশার বিস্তার রোধ ও রোগীদের চিকিৎসায় জরুরি পদক্ষেপের আহ্বান

মো. শাহজালাল মিয়া, সোনারগাঁ (নারায়াণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার

সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়। এডিস মশার বিস্তার রোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সোনারগাঁ থানা কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নাজিম উদ্দিন, আবু মূসাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ডেঙ্গু বর্তমানে সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অথচ এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং কার্যকরভাবে মশার ওষুধ ছিটানোর ক্ষেত্রে সরকারের কার্যক্রম দৃশ্যমানভাবে পর্যাপ্ত নয়।

 

তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেক হাসপাতালে রোগীর চাপ এত বেশি যে শয্যা খালি পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প ও অতিরিক্ত ডেঙ্গু ওয়ার্ড চালু করে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন, ড্রেন ও জলাবদ্ধ স্থানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে মুহাম্মদ হাফিজুর রহমান স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে তিনি মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net