1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) বাদ আসর বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ কর্মসূচি পালন করা হয়।

 

বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইনের নেতৃত্বে বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ প্রান্ত থেকে কর্মসূচির সূচনা হয়। এর আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে নেতাকর্মীরা বসুরহাট পৌরসভা ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক ঘণ্টা জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

 

মাওলানা মোশারফ হোসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারের দায়িত্ব শুধু সরকারের একার পক্ষে পালন করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে। কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে জনগণকে সচেতন করতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে। প্রয়োজন হলে ওষুধ ও অন্যান্য সহায়তা প্রদানসহ জরুরি সময়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু জনসচেতনতা নয়, প্রশাসনিকভাবেও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। পৌরসভার নালা-নর্দমা, ড্রেন, বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকার আশপাশ, ময়লা-আবর্জনা জমে থাকা স্থান, পরিত্যক্ত জায়গা এবং মশার সম্ভাব্য প্রজনন ও বিচরণক্ষেত্রগুলো চিহ্নিত করে প্রশাসনের উদ্যোগে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি এসব এলাকায় ডেঙ্গুবাহী মশা নিধনে প্রয়োজনীয় ওষুধ ছিটানো, লার্ভা ধ্বংস এবং আনুষঙ্গিক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

 

তিনি সরকারের প্রতি ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা এবং প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও পথ্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহের আহ্বান জানান।

 

বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা এবিএম হেলাল উদ্দিন মাইকযোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করেন। তিনি বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, ডোবা-নালা ও খাল পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। পাশাপাশি পলিথিন, ডাবের খোসা, বিভিন্ন পাত্র ও ছোট ছোট গর্তে পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সতর্ক করেন।

 

জ্বর দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম, প্রয়োজনীয় খাবার ও ওষুধ গ্রহণ এবং যথাযথ পরিচর্যার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব।

 

প্রায় এক ঘণ্টা লিফলেট বিতরণ শেষে বসুরহাট উপজেলা মসজিদের সামনে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

এ সময় বসুরহাট পৌরসভা জামায়াতের কর্মপরিষদের নেতৃবৃন্দ, বসুরহাট বাজার কমিটির নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net