ঢাকা   ১১:৫৬:১৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৯০ জন সমুদ্রগামী জেলের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ৪টি ইউনিয়নে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে চালিতাবুনিয়ায় ২৫ জন, চরমোন্তাজে ৩২ জন, ছোটবাইশদিয়ায় ১৫ জন ও মৌডুবী ইউনিয়নে ১৮ জন সহ মোট ৯০ জন জেলের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।
‎
‎মৌডুবী ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সচিব মো. আব্বাস হোসেন।
‎
‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌডুবী বিএনপির সহ-সভাপতি মহসীন উদ্দিন, শহিদুল ইসলাম শহীদ, যুবদল সভাপতি মাহমুদ হাসান তরুণ, প্রাইম টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রমিক দলের সহ-সভাপতি ফেরদৌস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎এছাড়া জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার চিন্ময় সাহা ও কেয়ার বাংলাদেশের সিনিয়র মনিটরিং অফিসার এস.এম. ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎Promoting Disaster Ready Inclusive Preparedness towards Adaptation (PRODRIPTA-II) প্রকল্পের আওতায় কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশন।
‎
‎সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্চ লাইট, হুইসেল বাঁশিসহ অন্যান্য সামগ্রী।
‎
‎জেলেরা জানান, সাগরে বিপদের সম্মুখীন হলে এই সুরক্ষা সামগ্রী দিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে পারবেন। এজন্য তারা প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি