ঢাকা   ০১:২৭:৪২ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়ায় ১০ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব্দালপুর ইউনিয়ন শাখার নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীঢ মজলিসে শুরার অন্যতম সদস্য এবং গত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য . আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমদ বাচ্চু, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শহর শাখার আমীর অধ্যাপক আশরাফুল আলম।

স্বাগত বক্তব্য রাখন অনুষ্ঠানের বিশেষ ব্যক্তিত্ব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং সব্দালপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মুন্সী মোখলেছুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেল অধ্যাপক ফখরুদ্দু মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আওয়াল সবুুর, সহ-সেক্রেটারি মাওলানা আবদুল গাফফারসহ অন্যরা। ্র

কর্মী সম্মেলন শেষে অধ্যক্ষ (অবঃ) মুন্সী মোখলেছুর রহমানকে ৭ নং সব্দালপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি