ঢাকা   ১২:২৩:২২ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

‎

‎শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। অভিযোগের তীর তাঁর স্বামী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ (৪৮) এর দিকে।

‎

‎পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহালে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

‎

‎নিহতের পরিবারের ভাষ্য, প্রায় দেড় বছর আগে দ্বিতীয় বিয়ে হয় শিলা ও রাসেলের। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগে থাকত। পৈতৃক সম্পত্তি ও জমি বিক্রির টাকা নিয়ে বিরোধ, প্রথম স্ত্রীকে কেন্দ্র করে দ্বন্দ্ব এবং শিলার বাবার দোকান দখলের অভিযোগ করেন স্বজনেরা।

‎

‎নিহতের মেয়ে লাবিবা আক্তার জানায়, গত এক বছর ধরে তার বাবা-মা আলাদা থাকতেন। রাতে ঝগড়া হলেও সে ভয়ে নিচে যেত না।

‎

‎প্রতিবেশী কেয়া বেগম বলেন, সকালে রাসেল তাকে ডেকে নিলে তিনি শিলাকে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

‎

‎নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম সজল বলেন, বোনের গলায় ফাঁসের দাগ দেখতে পেয়েছেন।

‎

‎এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাসেল মাহমুদ মুঠোফোনে বলেন, “যা বলার জানাজা নামাজের সময় বলবো।”

‎

‎রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎

‎

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি