ঢাকা   ০৯:৩৭:৩৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গৌরব,ঐতিহ্য, সংগ্রাম সাফল্যের জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ আয়োজনে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অ‌ক্টোবর) বিকালে পৌরসভার সামনে থেকে আনন্দ র‍্যালী শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে আলোচনা সভায় একত্রিত হয়।উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, পৌর সদস্য সচিব আফজাল হোসেন যৌথভাবে সার্বিক তত্বাবধানে এবং পৌর যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল,সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশুসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

বক্তারা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান কে, দেশনেত্রী খালেদা খালেদা জিয়া কে এবং সস্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সকল গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে নিহত যুবদলের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। যুবদল যেভাবে বিগত আন্দোলন সংগ্রামের রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে আগামীতেও রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে যে সকল যড়যন্ত্র হচ্ছে কটিন ভাবে মোকাবিলা করার জন্যে প্রস্তুত থাকতে হবে।উপজেলা যুবদলের এবং ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মী কে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালীটি সফল করার জন্যে উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি