ঢাকা   ১১:৪৭:১৯ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা মেডিকেল কলেজে  ইন্টারনাল মেডিসিন দিবস-২০২৬ উপলক্ষে ‘ডেঙ্গুর উপসর্গ ও ব্যবস্থাপনা’ বিষয়ে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ অক্টোবর, ২০২৬) সকালে কলেজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

 

 

 

সেমিনারে মূল বক্তা হিসেবে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, পরিবর্তিত উপসর্গ ও আধুনিক চিকিৎসাব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডা. সায়েদা তানজিনা কালাম।

 

 

 

অনুষ্ঠানে ডেঙ্গু চিকিৎসার বিভিন্ন জটিল দিক ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ প্যানেলের সদস্য কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহবুব ইসলাম মজুমদার, অধ্যাপক ডা. তারেক আহমেদ এবং অধ্যাপক ডা. সজিবুর রশিদ।

 

 

 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. হেলালুর রহমান।

 

 

 

সেমিনারে কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

প্রশ্নোত্তর পর্বে বক্তারা বলেন, ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তরল খাবার গ্রহণ, প্লাটিলেট ও রক্তের অন্যান্য উপাদানের সঠিক পর্যবেক্ষণ এবং গাইডলাইন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর তারা জোর দেন। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাই পারে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি