ঢাকা   ০৪:০৪:২২ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত 

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সকালে কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে দিবসটি আয়োজন করা হয়।

 

 

 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এবং কুমিল্লা বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আলম। এছাড়াও জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন চালক, যাত্রী ও পথচারী সবার সম্মিলিত সচেতনতা। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান অব্যাহত থাকবে। আমরা একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ কুমিল্লা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

 

 

 

 

বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আলম তার বক্তব্যে কারিগরি দিক ও সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, “দক্ষ চালক তৈরিতে বিআরটিএ নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি