1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন

এস কে সানি (উত্তরা ঢাকা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

পেশাদার  সাংবাদিকদের সংগঠন উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য ও টেলিভিশনের জনপ্রিয় নিউজ প্রেজেন্টার ফারজানা আফরোজ কুমি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তার ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে দেশবাসীসহ সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

 

জানা গেছে, ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে কঠিন সময় পার করছেন ফারজানা আফরোজ কুমি।

 

তিনি এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভির সাবেক নিউজ প্রেজেন্টার। এর পাশাপাশি শিক্ষকতাও করেছেন তিনি। দীর্ঘদিন গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন কুমি।

 

বর্তমানে তার নিয়মিত চিকিৎসা, ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

 

দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি প্রতিনিয়ত বাড়তে থাকা চিকিৎসা ব্যয় পরিবারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

 

এ অবস্থায় ফারজানা আফরোজ কুমির চিকিৎসা অব্যাহত রাখতে সহকর্মী, সাংবাদিক সমাজ, শুভাকাঙ্ক্ষী, বিত্তবান ব্যক্তি ও মানবিক মানুষের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

 

আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সম্মিলিত সহযোগিতায় কুমির চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

 

সহায়তা পাঠানোর মাধ্যম

 

নাম: Farzana Afroz

ব্যাংক: Trust Bank, Uttara Branch

ঠিকানা: Garib-e-Newaz Avenue

অ্যাকাউন্ট নম্বর: 00550310013503

বিকাশ: 01712880901

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net