ঢাকা   ০৫:৫১:৪০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯

সাইফুল ইসলাম,নাঙ্গলকোট (কুমিল্লা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় ইউনিয়ন বিএনপি’র নেতা জাহাঙ্গীর আলম ও ওমর ফারুক-সহ প্রায় ৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মক্রবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন আহতরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ও হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে তাঁদের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের অনুসারী হিসেবে বিভক্তি রয়েছে। আহত জাহাঙ্গীর আলম ও ওমর ফারুক বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

আহত জাহাঙ্গীর আলম ও ওমর ফারুকের অভিযোগ, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মক্রবপুর বাজারে একটি মিছিল বের করা হয়। তাঁরা মিছিলের পেছনের দিকে ছিলেন। এ সময় সাইফুল মালেক শিপনের নেতৃত্বে একদল লোক তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে আহত করে চলে যায় বলে দাবি করেন তাঁরা।

আহতরা আরও অভিযোগ করেন, হামলায় সাইফুল মালেক শিপনের সঙ্গে যুবলীগ নেতা মহিন, আলাউদ্দিন, নাহিদ ও মাসুম-সহ বেশ কয়েকজন রয়েছেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা সাইফুল মালেক শিপনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিনূর ইসলাম বলেন, বিষয়টি জানার সাথে সাথে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি